ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের) আয়োজনে ‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, তাহমিনা বেগম মিনু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌমিতা নাজনীন, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কবাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জব্বার সিকদার, তথ্য আপা মাহবুবা মাহি, ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক শফিক খান বাবু, প্রচার সম্পাদক সোহেল রানা প্রমূখ।
আলোচনা সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাসের প্রতিকারের বিষয়ে বক্তারা আলোচনা করেন।