• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের টুংঙ্গীবাড়ীয়ায় স্বামী স্ত্রীর উপর হামলা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০, ০৬:০৩ পূর্বাহ্ণ
বরিশালের টুংঙ্গীবাড়ীয়ায় স্বামী স্ত্রীর উপর হামলা!

বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন টংঙ্গীবাড়িয়ার জমি দখলে বাধা দেওয়ায় স্বামী স্ত্রীকে হত্যার চেষ্টায় হামলা চালিয়েছে ফেরদৌস খান সহ তাদের সহযোগী সন্ত্রাসীরা।
এ সময় সন্ত্রাসীরা সাহিদা বেগম এর (স্বর্ণের) গলার চেইন এবং দুল কান ছিঁড়ে ছিনিয়ে নিয়ে যায়।
মঙ্গলবার বিকেল চারটায় সিংহেরকাঠী এলাকার
নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলো মৃতঃ জয়নাল আবেদীনের ছেলে রিপন খান এবং তার স্ত্রী সাহিদা বেগম।
বর্তমানে তারা গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হামলায় রিপন খানের সারা শরীরে মারাক্তক জখম রয়েছে এবং সাহিদা বেগম এর কান ছিরে গুরুতর আহত হয়।

আহত রিপন খান জানান, দীর্ঘদিন ধরে রিপন খানের পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিবেশী মৃত ফোরক খানের ছেলে ফেরদাউস সাথে বিরোধ চলে আসছে।
জোরপূর্বক জমি দখল করতে ফেরদাউস সহ তাদের পরিবারের সহযোগী সন্ত্রাসীরা রিপন ও তার পরিবারের উপর জুলুম অত্যাচার নিপীড়ন চালাচ্ছে।
তাছাড়া প্রায় সময় তুচ্ছ বিষয় নিয়ে বিভিন্ন ভয়-ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয় রিপন ও তার পরিবারকে।
বিষয়টি নিয়ে রিপন স্থানীয় গণ্যমান্য থানা প্রশাসনকে জানালে ফেরদৌস ও তার বাহিনী আরো ক্ষিপ্ত হয়ে যায়।
ঘটনার দিন এরই জের ধরে ফেরদাউস এবং তাদের সহযোগী কামাল, রাব্বি, জামাল, রনি, জাফর আলেয়া বেগম হেলেনা বেগম রিংকি বেগম সহ অজ্ঞাত নামা কয়েকজন পরিকল্পিতভাবে রিপন এর ওপর হামলা চালায়, ফেরদৌস ও অন্যান্যরা রিপনকে এলোপাতাড়ি হামলা চালালে স্ত্রী সাহিদা বেগম বাঁচাতে আসে। এ সময় সাহিদা বেগম কে এলোপাতাড়ি পিটিয়ে তার গলার চেইন ও কানের দুল ছিঁড়ে নিয়ে যায় ফেরদৌস সহ অন্যান্য সন্ত্রাসীরা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় বন্দর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।