ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জের চিহ্নিত চাঁদাবাজ ও প্রতারক কবির গাজী জেলহাজতে। আদালত সূত্র জানায়, আজ বুধবার প্রতারক কবির গাজী হিরননেছার বেগম নামের এক মহিলার দায়ের করা চাঁদাবাজি মামলায় জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। বাকেরগঞ্জ থানার মামলা নং- জিআর-০৩। মামলা সূত্রে জানা যায়, উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামের হানিফ সিকদারের স্ত্রী মোসাঃ হিরননেছার ছেলে আল আমিন সিকদার ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আল আমিন যদি নির্বিঘ্নে ওই রুটে মোটরসাইকেল চালাতে চায় তাহলে কবির গাজীকে নগদ ১ লক্ষ টাকা এবং প্রতিমাসে ৫ হাজার টাকা চাঁদা দাবী করেন। চাঁদাবাজ কবিরের ভয়ে আল-আমিন তাকে নগদ ৫হাজার টাকা চাঁদা প্রদান করেন। চাঁদার বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে চাঁদাবাজ কবির গাজী ২০১৯ সালের ১৯ অক্টোবর ভারতে হোন্ডা চালক আল আমিন সিকদারের পথরোধ করে তাকে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে এবং প্যান্টের পকেটে রক্ষিত ২ হাজার ৫শত টাকা চাঁদার দাবিতে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভাড়াটে মোটরসাইকেল চালক আল আমিন সিকদারের মা হিরননেছা বাদি হয়ে ২০১৯ সালের ৬ নভেম্বর বাকেরগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোঃ মোস্তফা কামাল তদন্তে সত্যতা পেয়ে চলতি বছরের ৬ আগষ্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিজ্ঞ বিচারক তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আসামি চাঁদাবাজ কবির গাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বুধবার প্রতারক কবির গাজী আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।