• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আহত সাংবাদিক মুসার শয্যাপাশে রিপোর্টার্স ইউনিটির সভাপতিসহ সাংবাদিক নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০, ০১:০৭ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে আহত সাংবাদিক মুসার শয্যাপাশে রিপোর্টার্স ইউনিটির সভাপতিসহ সাংবাদিক নেতৃবৃন্দ

ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জে গত বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সাংবাদিক কে এম সোহেল হাসান মুসা। আজ শুক্রবার আহত মুসাকে দেখতে তার কলসকাঠীর গুরিয়া গ্রামের বাড়িতে ছুঁটে যান বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনসহ সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ কিছু সময় সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মুসার শয্যাপাশে কাটান এবং তার আশু সুস্থতা কামনা করেন। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মাসুদ সিকদার, ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি আহমেদ কাওছার ক্ষৌণিশ, সাংগঠনিক সম্পাদক শফিক খান বাবু, প্রচার সম্পাদক মোঃ সোহেল রানা, দৈনিক আজকের তালাশের বাদশা ফয়সাল খান সবুজ, দৈনিক স্বদেশ প্রতিদিনের মোঃ বেলাল হোসেন, দৈনিক তারুণ্যের বার্তার আবুল বাসার, সাংবাদিক নজরুল ইসলাম খান আলীম, দৈনিক আজকের সুন্দরবনের উত্তম কুমার, বরিশাল সংবাদের সুমন ভূঁইয়া প্রমূখ।