• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে ও বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০, ০৯:৪৬ পূর্বাহ্ণ
এয়ারপোর্ট থানার ওপেন হাউজ ডে ও বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল ব্যুরো
বরিশাল মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে এবং ৫ ও ৬ নং বিট পুলিশং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কাশিপুর স্কুল এন্ড কলেজ হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান। সমাবেশ নারী ও শিশু নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে করনীয় বিষয়ে নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এ্যাড. জসিম উদ্দিন, মহিলা লীগের সভাপতি ফাতেমা রোজী, শ্রমিক লীগ সভাপতি আবদুল কাদের। থানার এএসআই কামাল উদ্দিন এর সঞ্চালনা অনুষ্ঠানে ২৯ নং ওয়ার্ডের শতাধিক মানুষ অংশ নেয়। পাশাপাশি আইন শৃংখলা পরিস্থতি ভালো থাকায় এয়ারপোর্ট থানাকে ধন্যবাদ জানানো হয়। ##