• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে দুই সন্তানের জননীকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০, ১৫:২৭ অপরাহ্ণ
নলছিটিতে দুই সন্তানের জননীকে ধর্ষণ

নলছিটি প্রতিনিধি : নলছিটিতে দুই সন্তানের জননীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে,আসামী মোঃ মহিদুল ইসলাম হিরন(৩০) নলছিটি উপজেলার ২নং মগড় ইউনিয়নে অবস্থিত ধর্ষিতার বাড়ীতে গত ১৭ অক্টোবর রাত আনুমানিক (০৮)আট ঘটিকার দিকে ঘরের পিছনে কাঠাল গাছ থেকে ছাদে প্রবেশ করে তার বসত ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষন করেন।এসময় ধর্ষিতার ডাক চিৎকারে বসত ঘরের আশেপাশের লোকজন এসে ধর্ষক মহিদুল ইসলাম হিরনকে আটক করে। ঘটনার পরের দিন নলছিটি থানায় ধর্ষিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে নলছিটি থানার এসআই জসিম উদ্দিন জানান মামলার আসামী মহিদুল ইসলাম হিরন কে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে। তবে অন্য একটি সূত্র জানায় আসামীর সাথে দুই সন্তানের জননী ধর্ষিতার অনেক‌ আগে থেকেই প্রেম ভালবাসার সম্পর্ক ছিল যার কারনে বিগত দিনে এসব নিয়ে বেশ কয়েকবার শালিশ বৈঠকও করা হয়েছে।