• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০, ১৫:৪৭ অপরাহ্ণ
হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল বৈঠক আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন।

একইসঙ্গে ২০২১ সালে স্বাধীনতা লাভের সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে আগামী বছরের ১৭ বা ২৬ মার্চ নরেন্দ্র মোদি ঢাকা সফরে আসতে পারেন বলে জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আগামী বছরের ২৬শে মার্চ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতে পারেন। এছাড়া আগামী ১৭ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে।

এর আগে গত ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ঢাকায় যোগ দেয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।