• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে- বরিশাল রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০, ১০:৫৪ পূর্বাহ্ণ
করোনার সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে- বরিশাল রেঞ্জ ডিআইজি

বানারীপাড়া : বিশ্বে করোনা মহামারী চলাকালিন সময় যখন উন্নত দেশগুলোর অর্থনৈতিক অবস্থায় ধ্বস নেমে এসেছে ঠিক তখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হওয়ার পাশাপাশি উন্নয়নশীল দেশের মধ্যে আমাদের দেশ তৃতীয় স্থানে রয়েছে। অচিরেই এব্যপারে আন্তরজাতিক ভাবে ঘোষনা আসবে বলেও উল্লেখ করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো.শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। শনিবার সকাল ১০টায় পৌর সভার কলেজ মোড় জামে মসজিদ চত্তরে অনুষ্ঠিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম এ কথা বলেন। বরিশাল রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম বলেন, করোনাকালিন এই সময় বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনৈতিক অবস্থায় ধ্বস নেমে এসেছে। বিশ্বে যখন উন্নয়নশীল দেশগুলোয় ধ্বস ঠিক সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে। তার গতিশীল নেতেৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে বলেই আজ সারা দিশ্বে অর্থনীতিতে উন্নয়নশীল দেশের মধ্যে আমাদের দেশ তৃতীয় স্থানে রয়েছে। অচিরেই এব্যপারে আন্তরজাতিক ভাবে ঘোষনা আসবে বলেও ইল্লেখ করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মো.শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। তিনি বলেন, সরকার দেশে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে মৃত্যু দন্ড আইন পাস করেছেন। এর পূর্বে বেশ বেশ কয়েকটি আলোচিত নারী ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনার বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় আন্দোলন হয়েছে। যারা এসব নারী ধর্ষণের ঘটনা ঘটিয়েছে আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। এক্ষেত্রে তিনি সকলকে এ বিষয়ে সতর্ক হওয়ার পাশাপাশি সামাজিক ও মানুষিক ভাবে সচেতন হওয়ার আহবান জানান। ডিআইজি বলেন, এব্যপারে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবককে সচেতন হতে হবে। আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার সন্তান বাড়ি থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যায় না, চুলে রং লাগিয়ে পথি মধ্যে আম তলায় বসে আড্ডা দেয়। ডিআইজি বলেন, আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে যদি মাদকের আড্ডায় বসে সেখান থেকে তাকে আলোর পথে ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে তার পুলিশ বাহিনী ওই পরিবারকে সর্বাত্মক সহায়তা করবে বলেও উল্লেখ করেণ। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের মাদক মুক্ত থাকার পাশাপাশি অপরিনত বয়সে তাদেরকে প্রেম- বিয়ে না করে পাঠ্যবইয়ের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। এর কারণ হিসেবে রেঞ্জ ডিআইজি বলেন, অপরিনত বয়সে তার বাস্তব জীবন সম্পর্কে বুঝে ওঠার পরিপক্ষতা হয়না। এছাড়া এখন পর্যন্ত দেশের যে সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের ঘটনা ঘটেছে, তদন্তে তার প্রত্যেকটি ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা মাদক সেবনকারী হিসেবে সনাক্ত হয়েছে। তিনি বলেন, একজন মাদক সেবী যে কোন সময় একজন শিক্ষার্থীর যে কোন ধরনের ক্ষতি করতে পারে। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের মাদক মুক্ত ও আদর্শবান বন্ধু নির্বাচন করার আহবান জানান। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোবল বাড়ানোর জন্য শিক্ষক ও অভিভাবক প্রতি আহবান জানান। এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেণ, বরিশাল জেলার পুলিশ সুপার মো.সাইফুল
ইসলাম বিপিএম (বার)। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, সাবেক মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা খানম, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, নারী কাউন্সিলর বিলকিস খানম, প্রতিবন্ধি উন্নয়ন ফোরামের সম্পাদক লিমা খানম প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মো. রহমতউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহীদুজ্জামান দুলাল, বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ, আবুল কালাম আজা প্রমুখ।