• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কলসকাঠীতে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০, ০৩:৩৪ পূর্বাহ্ণ
কলসকাঠীতে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু

বাকেরগঞ্জ প্রতিনিধি
মহামারীর করোনার মধ্যে—স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে’ উপজেলার কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলা রিটার্ণিং অফিসার।

আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর অংশগ্রহণে মঙ্গলবার সকাল ৯ টায় ব্যালট পেপারে ভোট গ্রহন শুরু করেছে।

রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান জানান, সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ভোট গ্রহণ শুরু করা হয়েছে।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন জন প্রার্থী- আওয়ামী লীগের মোঃ ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার, বিএনপির শওকত হোসেন হাওলাদার এবং জাতীয় পার্টির এমএ বাছেদ হাওলাদার বাচ্চু।

কলসকাঠী ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯টি। মোট ভোটার ১৯হাজার ৭৪ জন।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনকে ঘিরে চার স্তুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অবাধ ও শান্তিপূর্ন নির্বাচনে কলসকাঠী ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রে ১৫০ জন পুলিশ সদস্য, ১৫৩ জন আনসার সদস্য, দুই প্লাটুন রাব ও এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দায়িত্বে রয়েছে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের একাধিক টিম।