• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলের জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০, ০৫:১৭ পূর্বাহ্ণ
নলছিটিতে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলের জেল জরিমানা

নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ৫ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
২০ অক্টোবর মঙ্গলবার রাতভর সুগন্ধা ও বিষখালী নদীতে এ অভিযান পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য বিভাগ।
সময় তারা উপজেলার দপদপিয়া ইউনিয়নের কুমারখালী এলাকা থেকে ৫ জেলেকে বিপুল পরিমান কারেন্ট জাল ও মা ইলিশ সহ আটক করতে সক্ষম হন।

আটককৃত ৩ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ জেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জব্দকৃত ইলিশ এতিমখানায় পৌঁছে দেয়া হয় এবং কারেন্ট জাল নলছিটির ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাখাওয়াত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নলছিটি থানা ওসি তদন্ত ও চার্জ অফিসার আব্দুল হালিম তালুকদার, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রমনী কান্ত মিস্ত্রি,উপজেলা নির্বাহী অফিসারের নাজির মোঃ নাজিম উদ্দিন।