• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে যুবলীগ’র অফিস দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০, ১২:১১ অপরাহ্ণ
নলছিটিতে যুবলীগ’র অফিস দখলের অভিযোগ

নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়া জিরো পয়েন্টে অবস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কার্যালয় দখল করে সেখানকার সাইনবোর্ড,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। অফিস দখল ও ভাংচুরের ঘটনার দিন অভিযোগকারী ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলেন।
এঘটনায় বেদখল হওয়া যুবলীগ অফিসের ঘর মালিক ও দপদপিয়া ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল আলম খান বাদী হয়ে গত ১৯ অক্টোবর (সোমবার) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার ও উপ-পরিদর্শক জসিম গতকাল (মঙ্গলবার) ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।

বাদী জানান, স্থানীয় মারুফা আক্তার পপি’র নেতৃত্বে দপদপিয়া ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আইয়ুব আলি হাওলাদার, তার ছেলে ২নং ওয়ার্ড যুবদল সভাপতি আল মামুন যুবলীগ কার্যালয় দখল করে এবং ভেতরে থাকা বঙ্গবন্ধু’র ও মাননীয় প্রধানমন্ত্রী’র ছবি সহ আসবাব পত্র ভাংচুর করেছে । দখলবাজেরা সেখানে একটি ভ্যারাইটিজ দোকানের সাইনবোর্ড লাগিয়েছে ।
অভিযোগের বিষয়ে মারুফা আক্তার পপির কাছে জানতে চাইলে তিনি বলেন অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা পিতার ঘরে ছেলে দোকান দিয়েছে ।