• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের উপ-নির্বাচনে মুন্না তালুকদার চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০, ১৫:৩৩ অপরাহ্ণ
বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নের উপ-নির্বাচনে মুন্না তালুকদার চেয়ারম্যান নির্বাচিত

দানিসুর রহমান লিমন-
মহামারীর করোনার মধ্যে—স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে’ আজ মঙ্গলবার উপজেলার কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মোঃ ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপ-নির্বাচনে প্রাপ্ত ফলাফলে বিজয়ী মোঃ ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার নৌকা প্রতীক নিয়ে ৬২৬৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি মনোনিত শওকত হোসেন হাওলাদার ধানের শীষ প্রতীক নিয়ে ২১৩৪ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী এম এ বাছেদ হাওলাদার বাচ্চু লাঙ্গল প্রতীক নিয়ে ৩৫৭ ভোট পেয়েছেন।

সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। কলসকাঠী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৭৪ জন। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ভোট কাস্ট হয়েছে ৪৬%।

গত ২৩ মার্চ কলসকাঠী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদারের মৃত্যুতে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে আসন শূন্য ঘোষণা করা হয়।

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপজেলা রিটার্নিং অফিসার মো সাইদুর রহমান।