সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায়ও পরেছে করোনা মহামারির প্রভাব। আর সেই কারণেই অস্বচ্ছল পরিবারগুলোকে সহায়তার উদ্যেগ নিয়েছে ‘বরিশালের পূজো’ নামে একটি ফেসবুক গ্রুপ।
রোববার দুপুরে নগরীর জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৬০ অসচ্ছল পরিবারের মাঝে দুর্গা পূজা উপলক্ষে উপহার বিতরণ করা হয়।
গ্রুপ লিডার কমল ঘোষ জানান, করোনা মহামারির কারণে যাদের দুর্গা পূজা পালনে বেশ সমস্যায় পরতে হবে তাদেরকেই আমাদের গ্রুপের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং মিষ্টি দেয়া হয়েছে। এছাড়া দুইদিন ব্যাপি কর্মসূচীতে সোমবার অর্ধশতাধিক শিশুকে পূজোর উপহার এবং রেস্টুরেন্টে খাওয়ানোর উদ্যেগ নিয়েছে তরুন এই গ্রুপ সদস্যরা।
উপহার বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেসবুক গ্রুপ ‘বরিশালের পূজো’ এর সদস্য ডা: দুর্জ খান প্রান্ত, ডা: অনিন্দ্য অধিকারী, অন্তরা দেবনাথ মুমু, সুপ্রীয় ঘোষ নীল, অঙ্গন ভদ্র অন্তু, জয়ন্ত কুমার শীল ও মৌটুসী বিশ্বাস।