• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি রতনা আমিন ও রুহুল আমিনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০, ১৬:৪৯ অপরাহ্ণ
এমপি রতনা আমিন ও রুহুল আমিনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ও সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।

এক বার্তায় তারা বলেন, দুর্গাপূজা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। যুগ যুগ ধরে বাকেরগঞ্জের সনাতন সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা পালন করে আসছেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দেশ ও বিদেশের মানুষের কাছে বাকেরগঞ্জ উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তারা উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, আনন্দময় হোক এ বছরের শারদীয় দুর্গাপূজা।