• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুজিববর্ষে গাবখান ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০, ১০:৩০ পূর্বাহ্ণ
মুজিববর্ষে গাবখান ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন

ডেস্ক রিপোর্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলার সদর উপজেলার গাবখান ইউনিয়ন ভূমি অফিসের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২২ অক্টোবর ২০২০ বৃহষ্পতিবার এ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষ রোপন কর্মসূচিতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল । এসময় তার সাথে ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাবখান  ভূমি অফিস প্রাঙ্গণে  আম, জাম, আমলকি, জলপাই, ডেওয়াসহ বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।  এ সময় প্রধান অতিথি ডিএলআরসি জামীল রোপিত বৃক্ষসমূহের যথাযথ পরিচর্যার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।