• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কাকরধায় ক্ষুদ্র ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে ফেসবুক মেসেঞ্জারে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২০, ১১:০৭ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের কাকরধায় ক্ষুদ্র ব্যবসায়ী মানিকের বিরুদ্ধে ফেসবুক মেসেঞ্জারে অপপ্রচারের অভিযোগ

বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা বাজারের ক্ষুদ্র মাছ ব্যবসায়ী মানিক হাওলাদার বিগত ১০-১২ বছর যাবত ব্যবসা করছেন। খেটে খাওয়া মানুষটির একমাত্র পেশা মাছের ব্যবসা। তিনি একদিন মাছ কেনাবেচা না করলে অন্যদিন তার সংসার চালানো দায়।মানিক হাওলাদার তার বড় মেয়েকে নিকটতম আত্মীয় আব্দুল মান্নান হাওলাদারের পুত্র মেহেদী হাসানের কাছে বিবাহ দিয়েছেন। কিছুদিন পর তাদের সংসারে কলহ শুরু হলে মেয়ে ও তার জামাই শশুর-শ্বাশুরী থেকে আলাদা সংসার জীবন শুরু করেন। এতে মেহেদীর পরিবার ও আত্মীয় তার শ্বশুর মানিক ও শ্বাশুরীর নামে আপত্তিকর লেখা বিভিন্ন লোকের ফেসবুক মেসেঞ্জারে সেন্ড করে দেয়। এতে মানিক ও তার পরিবারের মানসম্মান ক্ষুন্ন হয়। এলাকাবাসী এ ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন। বাকেরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, কাউকে নিয়ে সোস্যাল মিডিয়ায় অপপ্রচার মারাত্বক অপরাধ। মানিক চাইলে তাকে নিয়ে ফেসবুজ মেসেঞ্জারে অপপ্রচারের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে পারবেন।