• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২০, ০৮:৩৫ পূর্বাহ্ণ
পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

পিরোজপুরে নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উদ্দীপনের ট্রেনিং সেন্টারে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। ব্র্যাক জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির এনগেজ মেন এন্ড বয়েজ নেটওয়ার্ক ফর প্রোমোটিং জেন্ডার জাস্টিস বাংলাদেশ প্রকল্পের আওতায় বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্ট (প্রতীকি যুব সংসদ ) এই মতবিনিময় সভার আয়োজন করে ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: জাকির হোসেন। উদ্দীপনের জোনাল ম্যানেজার মো: কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যপত্র উপস্থাপন করেন প্রতীকি যুব সংসদ’এর চেয়ারপার্সন মো: আমিনুল ইসলাম (ফিরোজ মোস্তফা) অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের পিরোজপুর সদরের এরিয়া ম্যানেজার ( হেলথ ) মো: বশিরুজ্জামান , উদ্দীপনের প্রকল্প সমন্বয়কারী আবু রাইহান ,শিশু ও যুব ক্লাবের সভাপতি অমিত বিশ্বাস সহ অভিভাবকবৃন্দ ।