• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে মিজান বাহিনীর হামলায় একই পরিবারের ৫ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২০, ১৭:২৩ অপরাহ্ণ
নলছিটিতে মিজান বাহিনীর হামলায় একই পরিবারের ৫ জন হাসপাতালে

ঝালকাঠির নলছিটিতে জমি বিরোধের জের একই পরিবারের ৫ জনকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করেছে মিজান ও তার বাহিনীর সন্ত্রাসীরা। রবিবার দুপুর ১২টায় উপজেলার আমিরাদারের দক্ষিণ মগড় গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই এলাকার মৃত মন্তাজ উদ্দিনের ছেলে রুহুল আমিন, রুহুলের স্ত্রী হাসিনা বেগম, ছেলে হাফিজুল, মেয়ে সালমা বেগম ও নাজমা বেগম। এদের মধ্যে গুরুতর রুহুল আমিন, হাসিনা বেগম, হাফিজুল, সালমা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রুহুল জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার শাজাহান মাঝির ছেলে মিজান মাঝি ও তার পরিবারের সাথে রুহুলের পূর্ব বিরোধ রয়েছে। মিজান তার সহযোগী সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বকভাবে রুহুলের জমি দখল করার চেস্টা চালায়। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন মিজান ও তার ছেলে লিমন, কামরুল, স্ত্রী লাভলীসহ সহযোগী লাভলু, অজ্ঞাত আরো ৮/১০ জন পরিকল্পিতভাবে রুহুলসহ অন্যান্যদের কুপিয়ে-পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষনিক শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে কামরুল আহত দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে স্বজনরা জানান।