• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০, ০৮:৪৩ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শেরে বাংলা এর জন্মদিন পালন

ববি প্রতিনিধি
বরিশাল বিশ^বিদ্যালয়ের শেরে বাংলা হলের আয়োজনে পালিত হয়েছে শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৪৭ তম জন্মদিন।

জন্মদিন উপলক্ষে সোমবার সকাল ১০ টায় শেরে বাংলা এ কে ফজলুল হক-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ, ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক মো: ইব্রাহিম মোল্লার নেতৃত্বে হল প্রশাসন।

এসময় অন্যান্যদের মধ্যে শেরে বাংলা হলের আবাসিক শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মো: সোহেল রানা, সেকশন অফিসার মো: জসিম উদ্দিন সহ কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

শেরে বাংলা এ কে ফজলুল হক-এর ১৪৭ তম জন্মদিন উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অদ্য বাদ যোহর এক বিশেষ দোয়া ও মোনাজাতেরও আয়োজন করা হয়েছে।