• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫৯০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২০, ০৯:৪৮ পূর্বাহ্ণ
৫৯০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ শহিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার সন্ধ্যা ৬টার দিকে গোদাগাড়ীর সাহাব্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।
শহিদুলের বাড়ি রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুর খড়বোনা এলাকায়। তার বাবার নাম মো. বজেল।

র‌্যাব জানায়, শহিদুলের কাছ থেকে ৫৯০ গ্রাম হেরোইন ছাড়াও একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলাও করা হয়েছে।