
বাকেরগঞ্জ উপজেলার বি এন পি নেতা ও কেন্দ্রীয় যুব দলের সদস্য মাসুদুর রহমান আর নেই। তিনি বেশ কিছুদিন আগে বুকে ব্যথা নিয়ে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে তাকে লাইফ সাপোর্ট এ রাখা হয় পরে দায়িত্বরত চিকিৎসক ২টার দিকে তার মৃত্যু ঘোষনা করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহী রাজিউন । তিনি বাকেরগঞ্জ উপজেলার ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত: সোহরাব আলী খলিফার বড় ছেলে। তার মৃত্যু কালে ২ সন্তান ,স্ত্রী , ২ ভাই ও মা সহ রেখে গেছেন অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী। কর্ম জীবনে তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ দক্ষ সংগঠক। তাছাড়া তিনি ছিলেন সদা হাস্যজ্জল সদালাপী সুন্দর মনের মানুষ তার ছিল সকল ক্ষেত্রে সমান দক্ষতা। নিজেকে পরিশ্রম দিয়ে সমাজে সামাজিক কার্য্যক্রমের মধ্যে সুপরিচিত করেছিলেন খুব অল্প সময়ে । পরিচিত ছড়িয়ে পরেছিল মানুষের অন্তরে পেয়েছিল সাধারণ মানুষের ভালবাসা । এ ক্ষনিকে তাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পরেছে তার সকল আত্মার বন্ধু বান্ধব , মা ভাই ও স্ত্রী। বলার ভাষা হারিয়ে চলছে শোকে মাতম। এ শোক ভুলবার নয় কত কম সময়ে চলে গেলেন না ফেরার দেশে। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাকেরগঞ্জ উপজেলার সকল বি এন পি নেতাকর্মীগন পরিবারকে জানিয়েছেন সান্তনা।