• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কাকরধা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০, ০৭:৪৫ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের কাকরধা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

ডেক্স রিপোর্ট
বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরধা বাজারে ইসলামী ব্যাংকর এজেন্ট শাখা বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মোঃ হাবিবুর রহমান সিডিসিএস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ শাখা প্রধান, ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা চাপরাশি, যুগ্ম-সম্পাদক আব্দুল হাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা আবুল বাশার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ নাজমুল আলম সিদ্দিকী( নয়ন), বীর মুক্তিযুদ্ধা শহিদ হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মোঃকুদ্দুস মোল্লা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাধারণ জনগণের সুবিধার্থে ব্যাংকের সকল ধরনের সুযোগ সুবিধা ইসলামী ব্যাংক জনগণকে দিবে এবং এলাকার গণ্যমান্য সকলের সহযোগিতা কামনা করেছেন।