• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে মন্দিরের সামনে গিয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০, ১০:৫১ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে মন্দিরের সামনে গিয়ে যুবকের আত্মহত্যা

বাকেরগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার বাজিতে হেরে কালীমন্দিরের সামনে গিয়ে এক যুবক আত্মহত্যা করছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল করেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত যুবকের নাম যুবরাজ তালুকদার (১৮)। তিনি কলসকাঠী গ্রামের নিতাই তালুকদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের মত যুবরাজ পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে। কিন্তু সবার অগোচরে বাড়ির পাশে কালী মন্দিরে সামনে একটি বেল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা শুরুর পর থেকেই যুবরাজসহ স্থানীয় কয়েক যুবক কলসাকাঠী বাজারের জুয়েলের চায়ের দোকানে বসে বাজি খেলে বুধবার রাতেও তারা ওখানে খেলা নিয়ে বাজি ধরে যাতে যুবরাজ ১২ হাজার টাকা বাজিতে হেরে যায়। তাদের ভাষ্য জুবরাজ বাজিতে হেরে মনের কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে।

জানতে চাইল বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম যুগান্তরকে জানান, বৃহস্পতিবার সকালে নিহতের লাশ গাছের সাথে ঝুলান্ত দেখে পরিবার লোকজন পুলিশকে খবর দেয় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদেন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল করেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে আইপিএল খেলার বাজির বিষয় তিনি কিছু জানেনা বলে সাংবাদিকদের জানান