• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিন্নিকে বরগুনা থেকে গাজীপুর কারাগারে প্ররণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০, ১৪:৪৫ অপরাহ্ণ
মিন্নিকে বরগুনা থেকে গাজীপুর কারাগারে প্ররণ

কঠোর গোপনিয়তার মধ্যদিয়ে আজ সকাল ৬ টা ৪৫ মিনিটে রিফাত হত্যায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা থেকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে কারাসূত্র।

পুলিশের ১টি প্রিজন ভ্যান ও ২ টি পিকআপ ভ্যানের একটি বহর তাকে নিয়ে চলে যায়। অন্য আরও তিনজনকে কাশিমপুর কারাগারে পাঠানোর কথা থাকলেও তাদের আজ পাঠানো সম্ভব হয়নি বলে ডিবি পুলিশের একসি সূত্র নিশ্চিত করেছে।

বরগুনার কারাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন জানান, কর্তৃপক্ষের নির্দেশে সকালে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামী আয়শা সিদ্দিকা মিন্নীকে গাজীপুর মহিলা কারাগারে পাঠানো হয়েছে।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর ও মা’ জিনাত জাহান মনি সর্বশেষ ২২ অক্টোবর মোবাইলে মিন্নির সাথে কথা বলেন। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান,তাদের পরিবারের কেউই মিন্নিকে গাজীপুর কাশিমপুর কারাগারে নিয়ে যাবার বিষয়টি জানেন না।

আজ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছেন। কারাধ্যক্ষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর ৫ জন আসামীর বিষয়ে বলেন,তারা এখনো বরগুনা কারাগারে রয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেষ পেলে তাদের বিষয় সিন্ধান্ত নেয়া হবে।