• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নৌ পথে ইয়াবা চালান: ঝালকাঠির মাদক ব্যবসায়ী পনু আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২০, ০৯:২৭ পূর্বাহ্ণ
নৌ পথে ইয়াবা চালান: ঝালকাঠির মাদক ব্যবসায়ী পনু আটক

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর লঞ্চঘাট থেকে ৬৭৬ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল সদর নৌথানা পুলিশ। আজ সকাল আনুমানিক সোয়া ৬ টার দিকে বরিশাল সদর নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এএসাই আশরাফ সহ সঙ্গীয় ফোর্স নগরীর লঞ্চঘাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালায়।

এ সময় ৬৭৬ পিস ইয়াবাসহ পনু (৩৯) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত পনু ঝালকাঠি সদরের ৯নং রিডরোড এলাকার বাসিন্দা বলে জানাগেছে। সদর নৌ থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঢাকা থেকে লঞ্চযোগে বরিশালে মাদকদ্রব্য ইয়াবার চালান আসছে। এরপর থেকেই তারা লঞ্চঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও তল্লাশি জোরদার করেন।

এরই প্রেক্ষিতে সকাল আনুমানিক সোয়া ৬ টার দিকে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে তল্লাশি করলে ৬৭৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত’র বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলে জানান নৌ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।