• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল পানিতে, ২ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০, ১৪:১৫ অপরাহ্ণ
অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল পানিতে, ২ যুবক নিহত

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল পানিতে পড়ে সজল মজুমদার ও লক্ষণ চন্দ্র মজুমদার নামে দুই যুবক নিহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজল উপজেলার পার্বতীনগর ইউনিয়নের নাপিত বাড়ির নারায়ণ চন্দ্রের ছেলে ও লক্ষণ একই বাড়ির চিত্র চন্দ্র মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, সজল ও লক্ষণ মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর থেকে বশিকপুরের পোদ্দার বাজার দিকে যাচ্ছিল। তারা বিরাহিমপুর এলাকায় একটি সেতুর ওপর পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সজল ও লক্ষণ মারা যায়।

চন্দ্রগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।