• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০, ০৫:৪৫ পূর্বাহ্ণ
এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন

বরিশালে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ১১ টায় নগরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় আমলকি, বেল, পেয়ারা, কদবেল, শেফালী, চালতা, জামসহ বিভিন্ন চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহঃপ্রধান শিক্ষক ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন সিএসসি , উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু জাফর মোঃ সালেহ, অ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর কোর্ডিনেটর মোঃ মনিরুল ইসলাম সোহান, বৃক্ষরোপন কর্মসূচীর আহ্বায়ক ইনজামুল সাফিন (আমি), ইয়ুথ প্লান ফর সোসাইটির কোষাধ্যক্ষ রিমা আফরিন রুহি, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর দপ্তর সম্পাদক মোঃ ফয়সাল, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটর ক্যাম্পাস এ্যাম্বসেডর তৌফিক বিন ইসলাম সাদ, সানজিদ আলম সিফাত প্রমুখ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী বলেন, জলবায়ু বিপর্যয় রোধে বৃক্ষরোপন কর্মসূচি খুবই দরকারি।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক ব্রাদার প্রভাত প্লাসিড পিউরিফিকেশন সিএসসি বলেন, বৃক্ষরোপন একটি ভালো কাজ, এ কাজ আরো বেশি বেশি করতে হবে। এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর কোর্ডিনেটর মনিরুল ইসলাম সোহান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এবং জৈব সার, কোকোডাস্ট ইত্যাদি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে বৃক্ষরোপন করি যাতে পরিবেশ ভারসাম্য রক্ষা করা যায়। আমরা মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে চারা রোপন করব, ইনশাআল্লাহ । কর্মসূচিতে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।