ভোলার চরফ্যাশন উপজেলার অন্তর্গত চরমাদ্রাজ ইউনিয়নে কিশোর-কিশোরীদের সাপ্তাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় যমুনা কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে ইউনিয়নের ১নং ওয়ার্ড জামাল রাড়ী বাড়িতে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এসময় ২৫ জন কিশোর কিশোরী উপস্থিত ছিল। বৈঠকে ক্লাবের পরিচিতি, জীবন দক্ষতার উপাদানসমূহ ও Adolescent App নিয়ে দলগত আলোচনা করে ক্লাবের পিয়ার লিডার মোসাঃ রিপা ও সানজিদুল ইসলাম, এলসিএফসি-বাংলাদেশের সদস্য হাবিব, রাকিব, ফারজানা, রুবেল সহ অন্যরা।