• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বোমা তৈরী করতে গিয়ে হাত হারালো এক যুবক!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০, ০৩:২৪ পূর্বাহ্ণ
বরিশালে বোমা তৈরী করতে গিয়ে হাত হারালো এক যুবক!

বরিশালের মেহেন্দিগঞ্জ কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নে বোমা তৈরী করতে গিয়ে হাত হারালেন ওয়ার্কসপ শ্রমিক রাকিব (২০) নামের এক যুবক! স্থানীয়রা জানান, কালাম মালের ছেলে রাকিব বৃহস্পতিবার রাতে বোমা তৈরি করতে গিয়ে বোমা বিস্ফোরণে হাতের কবজি ছিঁড়ে যায়! পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হিজলা উপজেলায় নিয়ে যায়।