• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল নগরীর পুরানপাড়ায় কুপ্রস্তাবের জেরে সালিশ বৈঠকে সালিশদার কে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০, ১৫:৪৮ অপরাহ্ণ
বরিশাল নগরীর পুরানপাড়ায় কুপ্রস্তাবের জেরে সালিশ বৈঠকে সালিশদার কে হত্যার চেষ্টা!

বরিশাল নগরীর পুরান পাড়া এলাকায় তামান্না নামে এক গৃহবধূকে কুপ্রস্তাবের বিষয় নিয়ে সালিশ বৈঠকে হামলা চালিয়ে সালিশদার কে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটায় কাউনিয়া থানা দিন ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতে সালিশদার এর নাম আক্তার হোসেন সবুজ, সে ওই এলাকার শহিদুল ইসলাম লস্কর এর ছেলে এবং একজন ব্যবসায়ী ও সমাজসেবক।
বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, পুরান পাড়া এলাকায় কয়েক মাস ধরে স্থানীয় নাজমুল ইসলামের স্ত্রী তামান্না বেগমকে কুপ্রস্তাব দিয়ে আসছেন এলাকার বারেকের ছেলে বখাটে মিজান।
বিষয়টি নিয়ে তামান্না তার স্বামী ও তার পরিবারকে জানালে পরিবার থেকে তারা মিজানের পরিবারকে জানানো হয়।
এতে মিজান আরো ক্ষিপ্ত হয় বারবার গৃহবধূ তামান্নাকে কুপ্রস্তাব দিয়ে আসছে।
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ তামান্নাকে বিভিন্ন ভয়-ভীতি সহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে মিজান তার সহযোগী সন্ত্রাসীরা।
গৃহবধূর স্বামী নাজমুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা উভয় পক্ষ থেকে শুক্রবার বিকেলে সালিশ বৈঠকে বসেন।
সালিশ বৈঠকে সালিশদার আক্তার হোসেন সবুজ গৃহবধূর কে কুপ্রস্তাবের বিষয় নিয়ে মিজান ও তার পরিবারের নিকট জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে যায়।
একপর্যায়ে উত্তেজিত হয়ে মিজান ও তার বাবা বারেক মিজানের ভাই বশির, নাসিরসহ কিছু ভাড়াটে সন্ত্রাসী অতর্কিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে সবুজের উপর হামলা চালায়।
তাকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে মিজানসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আহত সবুজকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

হামলায় সবুজের মাথা ও কানে মারাত্মক জখম হয়েছে। তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরন করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার্স ইনচার্জ এর মুঠোফোনে কল দেওয়া হলে