• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল মেডিক্যালের জরুরি বিভাগের মধ্যরাতে তালা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০, ০৩:১২ পূর্বাহ্ণ
বরিশাল মেডিক্যালের জরুরি বিভাগের মধ্যরাতে তালা

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) জরুরি বিভাগসহ সব গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদ খানের বিচার দাবি, কমিশন বানিজ্য বন্ধ, ইন্টার্নদের বিরুদ্ধে মিথ্যাচার ও হয়রানি বন্ধের দাবীতে এ বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করা হয়।
এর সময়ে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়। পূর্ব ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা৫০ মিনিট থেকে জরুরি বিভাগের গেটসহ সকল গেলে বন্ধ করে কর্মবিরতি পালন করায় বিভিন্ন স্থান থেকে আসা রোগী ও স্বজনদের ভোগান্তিতে পড়তে হয়। দেড় ঘণ্টার অধিক সময় মুমূর্ষু রোগীসহ হাসপাতালে আসা সাধারন রোগীদেও হাসপাতালের বাহিরে ও ভেতরে অপেক্ষা করতে হয়।