• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরমাদ্রাজে কিশোর-কিশোরীদের সাপ্তাহিক উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২০, ১৩:২৮ অপরাহ্ণ
চরমাদ্রাজে কিশোর-কিশোরীদের সাপ্তাহিক উঠান বৈঠক

ভোলার চরফ্যাশন উপজেলার অন্তর্গত চরমাদ্রাজ ইউনিয়নে কিশোর-কিশোরীদের সাপ্তাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় যমুনা কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে ইউনিয়নের ১নং ওয়ার্ড জামাল রাড়ী বাড়িতে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এসময় ২৫ জন কিশোর কিশোরী উপস্থিত ছিল। বৈঠকে ক্লাবের পরিচিতি, জীবন দক্ষতার উপাদানসমূহ ও Adolescent App নিয়ে দলগত আলোচনা করে ক্লাবের পিয়ার লিডার মোসাঃ রিপা ও সানজিদুল ইসলাম, এলসিএফসি-বাংলাদেশের সদস্য হাবিব, রাকিব, ফারজানা, রুবেল সহ অন্যরা।