বিপ্লবী ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধে বাম কমিউনিস্টের ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা সমন্বয় কমিটির’ প্রতিষ্ঠাতা সদস্য,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক নেতা কমরেড হায়দার আনোয়ার খান জুনো’র মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির সভাপতি কমরেড নজরুল হক নীলু, সাধারণ সম্পাদক টিপু সুলতান, কৃষক নেতা মোজাম্মেল হক ফিরোজ গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন।
অনুরুপ বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর বরিশাল মহানগর সভাপতি শামিল শাহরোখ তমাল এবং জেলা সভাপতি মিন্টু দে।