• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিরলস সেবা দিয়ে যাচ্ছেন টেকনোলজিস্ট ওবায়দুর।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০, ১৬:১০ অপরাহ্ণ
নিরলস সেবা দিয়ে যাচ্ছেন টেকনোলজিস্ট ওবায়দুর।

ডেস্ক রিপোর্টঃ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ (করোনা) মোকাবিলায় সামনের সারিতে কাজ করে থাকেন চিকিৎসকবৃন্দ। সবচেয়ে ঝুঁকিতেও তাদের পরিবার, পরিজন৷ সে সকল সম্ভাব্য করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক ও তাদের পরিবারের সেবায় এগিয়ে এসেছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল। বাসায় গিয়ে চিকিৎসক ও তাদের পরিবারের নমুনা সংগ্রহে কাজ করে যাচ্ছে সংগঠনটি৷ গত জুলাই মাস থেকে বিএমএ’র অর্থায়নে পরিচালিত এই নমুনা সংগ্রহ সেবায় করোনা আক্রান্ত্যের ঝুঁকি থাকা সত্ত্বেও এগিয়ে আসেন জেলা প্রাইভেট টেকনোলজিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান। যখন সংগঠনটি টেকনোলজিস্ট সংকটে পড়ে সেবা বন্ধ হওয়ার উপক্রম তখনই নিজ দায়িত্বে এগিয়ে আসেন ওবায়দুর। পুরো বরিশালের চিকিৎসক ও তাদের পরিবারের বাসায় গিয়ে নমুনা সংগ্রহের কাজ করে আসছেন তিনি। গত অক্টোবর মাসে তার নিদিষ্ট মেয়াদ তিন মাস শেষ হলেও চিকিৎসক ও তাদের পরিবারের সেবায় নামমাত্র অর্থে নমুনা সংগ্রহ করে আসছেন ওবায়দুর। ওবায়দুর ভয়েজ অব মেডিক্যাল টেকনোলজিস্ট নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক ও স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের কেন্দ্রীয় সদস্য ৷ তিনি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিকিৎসক ও তাদের পরিবারের পাশে নমুনা সংগ্রহের জন্য কাজ করবেন বলে জানান।