• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০, ০৯:২০ পূর্বাহ্ণ
দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১

ঢাকার ধামরাইয়ে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্রীমন্ত চন্দ্র মনি দাস (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের কাওয়ালীপাড়া এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

jugantor
প্রচ্ছদ
সারাদেশ

ধামরাইয়ে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ০২:৪৬ পিএম | অনলাইন সংস্করণ
Shares
facebook sharing buttonmessenger sharing buttontwitter sharing buttonpinterest sharing buttonlinkedin sharing button
ধামরাইয়ে দুই অটোরিকশার সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি

ঢাকার ধামরাইয়ে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্রীমন্ত চন্দ্র মনি দাস (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক মহাসড়কের কাওয়ালীপাড়া এলাকার ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীমন্ত মনিদাস ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকার মৃত লক্ষ্মীন্দর চন্দ্র দাসের ছেলে।

আহতরা হলেন, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (৫০), একই ইউনিয়নের রাধানগর এলাকার রহিম উদ্দিনের ছেলে নছর উদ্দিন (৫০), গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে রহিম বাদশা (৩০)।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে সাটুরিয়ার দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অপরদিক থেকে আসা আরেকটির। এসময় অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া আরো তিন যাত্রী আহত হন। এসময় একটি অটোরিকশা আটক করা গেলেও আরেকটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া একটি অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।