• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফ্রান্সে মহানবীকে কটুক্তি: বেতাগীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০, ১০:২৯ পূর্বাহ্ণ
ফ্রান্সে মহানবীকে কটুক্তি: বেতাগীতে বিক্ষোভ মিছিল

সৈয়দ নূর-ই-আলমঃ
ফ্রান্সে কার্টুনচিত্র একে বিশ্ব নবী হযরত মুহম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বরগুনার বেতাগীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারা দেশর ন্যায় শনিবার সকাল ৯টায় তৌহিদী জনতার উদ্যোগে বেতাগী বাস ষ্ট্যান্ড থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত¡রে এসে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। উপজেলার বিভিন্ন ইসলামি সংগঠন ও সাধারণ জনগণ এ সমাবেশে অংশগ্রহন করে।
বিক্ষোভ সমাবেশে বেতাগী পৌরমেয়র এ.বি.এম গোলম কবির সহ বক্তব্য রাখেন বিভিন্ন ইসলামি সংগঠনের নেতৃবিন্দ। জামিয়াতুল হিযবুল্লাহ’র সভাপতি মাওলানা নুরুল ইসলাম বলেন, আমাদের মুসলিমদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কোন কটুক্তি মেনে নিবো না। এছাড়াও আলাদা আলাদা ভাবে সকলে মতপ্রকাশ করেন এবং কটুক্তি কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন, একই সাথে ফ্রান্সের তৈরী সকল পন্য বর্জন করার অনুরোধ করেন ।
এ সময়ে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. ইউসুফ আলী, সম্পাদক মাওলানা মরিুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইলাম মন্টুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবিন্দ। সমাবেশে আরো বক্তব্য রাখেন বেতাগী উপজেলার বিশিষ্ট আলেম-ওলামা ও মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলেন নেতৃবিন্দ।