• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ২৬ জেলেকে আটক : ২ লক্ষ ২৫ হাজার মিটার জল জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০, ০৯:১১ পূর্বাহ্ণ
বরিশালে ২৬ জেলেকে আটক : ২ লক্ষ ২৫ হাজার মিটার জল জব্দ

২৪ ঘণ্টায় বরিশাল জেলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ২৬ জন জেলেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এসময় তাদের কাছ থেকে ২ লক্ষ ২৫ হাজার মিটার জল জব্দ করেছে তারা। পরে আটককৃতদের জেলা এবং উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হয়েছে।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, ‘বিগত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে বরিশাল সদর, হিজলা, বাবুগঞ্জ, মেহেন্দীগঞ্জ ও উজিরপুরে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা এবং উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

এসময় মোট ৫টি মোবাইল কোর্ট এবং অভিযানে ২৬টি মামলা দায়ের করা হয়। এর অনুকূলে আটককৃত ২৬ জনকে জেলেকে জের-জরিমানা করা হয়। যার মধ্যে ২ ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং বাকি ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে।