জি.এম রিপন ঃ
বরিশালের বানারীপাড়ায় ‘মুজিব বর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই ¯েøাগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেণ, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাঈমুল হক।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. নাঈমুল হক বলেন, মোঘল স¤্রাটের আমলে শুরু হওয়া পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। ওই সময় মানুষ পুলিশের নাম শুনলেই ভয় পেতো। এখন সেই পুলিশ এলাকার মানুষের ভয় কাটিয়ে তাদের সাথে বন্ধুত্ততা সৃষ্টি করতে স্বক্ষম হয়েছন।
তিনি বলেন, আমরা পুলিশ বাহিনী ৭১’র মুক্তিযুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে দেশ স্বাধীনে অগ্রণী ভূমিকা রেখে ছিলাম। দেশ স্বাধীনের পর ৭৫’র ১৫ আগষ্ট কালো রাতে কুচক্রিমহলের সাথে হাত মিলিয়ে কতিপয় বিপদগামী সেনা সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা করেছে। সেই সময়ও এই পুলিশ বাহিনী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে রক্ষা করতে ঘাতকের সামনে বুক পেতে জীবন উৎসর্গ করে দিয়েছেন।
তিনি বলেন, আজ সেই পুলিশকে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব পুলিশ হিসেবে রুপান্তর করেছেন।
তিনি এলাকার সন্ত্রাস. ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিংএর সহযোগীতা চেয়ে বলেন, আপনারা জানেন, এলাকায় করা মাদক বিক্রি করে আর করা মাদক খায়। এক্ষেত্রে তিনি এলাকার সকল প্রকার অপরাধ দমনে কমিউনিটি পুলিশিংকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান। একই সাথে তিনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় জনবান্ধব পুলিশ হিসেবে কমিউনিটি পুলিশিং এর সহযোগীতা চান।
এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, বানারীপাড়া উপজেলা পরিষদের গোলাম ফারুক, সাবেক চেয়ারম্যান আ্যাডভোকেট এস.এম ইকবাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, নারী ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, ওসি (তদন্ত) মো. জাফর আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
সভা শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, কবিতা ও গান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।