• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৃজনশীল চেতনায় এগিয়ে যাচ্ছে পুলিশ -এমপি হেলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০, ১০:২১ পূর্বাহ্ণ
সৃজনশীল চেতনায় এগিয়ে যাচ্ছে পুলিশ -এমপি হেলেন

পটুয়াখালী প্রতিনিধি
“মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র”-এই শ্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২০। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মহিলা ২৯ সংরক্ষিত আসনের সাংসদ কনিজ সুলতানা হেলেন বলেন-দুর্নীতি ও সন্ত্রাস দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর ও অঙ্গীকারবদ্ধ। তাই সরকারের প্রতিনিধি সংস্থা গুলোকে জনগনের সহায়তা করা উচিৎ। বিভিন্ন আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মধ্য দুর্নীতি ও সন্ত্রাস দমনে পুলিশের ভুমিকা অবর্ননীয়। বাংলাদেশ পুলিশের মধ্য যে স্বচ্ছতা এবং সচেতনতা এসেছে, তা ধরে রাখা অনিবার্য, তাই পিছিয়ে নয়, এগিয়ে যেতে হবে। তাছাড়া চলমান করোনা পরিস্থিতিতে পুলিশের মানবিক কাজে তাদের সৃজনশীলতা ফুটে উঠেছে। সাধারন মানুষ আজ পুলিশের কাছে যেতে ভয় পায়না; বরং বন্ধুত্বের আর্দ্রতা খুঁজে পায়। পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এমপি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, কমিউনিটি পুলিশিং পটুয়াখালী জেলা কমিটির সভাপতি প্রফেসর আব্দুস সালাম, সাধারন সম্পাদক আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য মির্জাগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক বাহাউদ্দিন বেপারীকে ও কলাপাড়া থানার এসআই মোঃ শওকত জাহানকে সম্মাননা ক্রেস্ট ও আইজিপি এর স্বাক্ষরিত সনদ পত্র প্রদান করা হয়। উক্ত আলোচনা সভায় জেলা ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি-সাধারন সম্পাদক, জেলার সকল থানার ইনচার্জসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।##