• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২০, ১০:৫০ পূর্বাহ্ণ
নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত

মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান,
এই স্লোগানকে সামনে রেখে ০১ নভেম্বর সকাল এগারো ঘটিকায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ( মহিলা) মোর্শেদা লস্কর, জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান,কুলকাঠি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু,নলছিটি মডেল সোসাইটির নির্বাহী পরিচালক খলিলুর রহমান মৃধা।

উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রেনেসাঁ কম্পিউটার সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ আখতারুজ্জামান, যুবক-যুবতী সহ প্রমুখ।দিবসটি পালনের সার্বিক আয়োজনে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহমুদ আলম জোমাদ্দার।

সভা শেষে সাবেক সফল শিল্প মন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) মহোদয়ের সহধর্মিণী মরহুমা ফিরোজা আমু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।