আজ ০১ নভেম্বর বাকেরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালনে আয়োজন করা হয় আলোচনা সভার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ৬ আসনের মাননীয় সংসদ সদস্য মিসেস নাসরিন জাহান রতনা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্র উপজেলার চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুল আলম । বাকেরগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসাইন। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাধবী রায়। আলোচনা সভায় অংশগ্রহন করেন স্থানীয় যুব সংগঠন ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সদস্য সহ অন্যান্য সংগঠনের সদস্য বৃন্দ। যুব ঋণ এর চেক বিতরনের মধ্যদিয়ে সভার সমাপ্তি ঘটে।