• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে রেনেসাঁ কম্পিউটার সেন্টার’র বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২০, ১০:৫২ পূর্বাহ্ণ
নলছিটিতে রেনেসাঁ কম্পিউটার সেন্টার’র বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

নলছিটি প্রতিনিধি!!
ঝালকাঠির নলছিটিতে মুজিববর্ষ ও বঙ্গবন্ধু জাতীয় দিবস উপলক্ষে প্রতিবন্ধী, গরীব, অসহায় ও মেধাবীদের জন্য বিনামূল্যে কম্পিউটার ট্রেনিং কার্যক্রম শুরু করেছে নলছিটি স্বনামধন্য প্রতিষ্ঠান রেনেসাঁ কম্পিউটার সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নলছিটি উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন (ভারপ্রাপ্ত), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহামুদ আলম জোমাদ্দার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কুলকাঠী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু, দপ্তর সম্পাদক প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী তালুকদার, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম কবির, নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ মোঃ দেলোয়ার হোসেন, রেনেসা কম্পিউটার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আকতারুজ্জামান এর পিতা অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মোঃ আদম আলী হাওলাদার, সুগন্ধা অটো রাইস মিলের মালিক এ্যাডঃ মিজানুর রহমান মোল্লা, প্রভাষক মনিরুজ্জামান মল্লিক, সহ নলছিটি উপজেলার প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি হানযালা নোমানী।