বরিশালে জাতীয় যুব দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। আজ রোববার সকাল ১০ টায় নগরের এ.কে ইনস্টিটিউশন এবং ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর আয়োজনে এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় যুববান্ধব সবুজ নগরী বিনির্মানের লক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় বকুল, বেল, কৃষ্ণচূড়া, কদবেল, শেফালী, বট, জামসহ বিভিন্ন চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন এ. কে. ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি হাসান মাহমুদ বাবু , এ কে ইনস্টিটিউশন’র প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন, এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর কোর্ডিনেটর মনিরুল ইসলাম সোহান, বৃক্ষরোপন কর্মসূচীর আহ্বায়ক ইনজামুল সাফিন, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি বরিশাল জেলা শাখার সভাপতি তৌফিক বিন ইসলাম সাদ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি আনিকা যারীন শিফা, ইয়ুথ প্লান ফর সোসাইটির কোষাধ্যক্ষ রিমা আফরিন রুহি, বরিশাল ডিবেট এ্যাসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক ইশরাকুজ্জামান নিবিড়, এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এ্যাম্বসেডর মাহমুদ হাসান, লাল সবুজ সোসাইটির সদস্য আশিকুর রহমান তুষার প্রমুখ । এ. কে. ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি হাসান মাহমুদ বলেন, জলবায়ু বিপর্যয় রোধে বৃক্ষরোপন কর্মসূচির বিকল্প নেই । এ কে ইনস্টিটিউশন’র প্রধান শিক্ষক এইচ এম জসিম উদ্দিন বলেন, বৃক্ষরোপন শিক্ষা প্রতিষ্ঠান এর জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ, এ কাজে আমাদের সকলের এগিয়ে আসা প্রয়োজন। এ্যালায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্ট এর কোর্ডিনেটর মনিরুল ইসলাম সোহান বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী এবং জৈব সার, কোকোডাস্ট ইত্যাদি ব্যবহার করে বিজ্ঞানসম্মতভাবে বৃক্ষরোপন করি যাতে পরিবেশ ভারসাম্য রক্ষা করা যায়। বৃক্ষরোপন কর্মসূচির আহ্বায়ক ইনজামুল সাফিন বলেন, আমরা বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত রাখব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্মুক্ত স্থানে চারা বৃক্ষরোপন করার মাধ্যমে সবুজ ক্যাম্পাস বিনির্মাণ আমাদের উদ্দেশ্য। কর্মসূচিতে এ. কে ইনস্টিটিউশনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা করেন ।