কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটি নদী বাঁচাও, দেশ বাঁচাও স্লোগান নিয়েয়ে সন্ধ্যা, সুগন্ধা, আরিয়াল খাঁ কীর্তনখোলা সহ সকল নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষকে রক্ষা করে পুনর্বাসন করা এবং নাব্য সংকট দূর করে দ্রুত খননকাজ করে স্বাভাবিক প্রবাহ বজায় রাখার দাবিতে আজ (০১/১১/২০২০) সকাল ১০ টায় অশ্বিনী কুমার হল চত্বরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক টিপু সুলতান, জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ, ফাইজুল হক বালি,চাঁদপাশা ইউনিয়ন চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ,গফুর মোল্লা,মিন্টু দে প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।