• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে আ’লীগের উদ্যোগে ফিরোজা আমুর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২০, ১৩:২৯ অপরাহ্ণ
নলছিটিতে আ’লীগের উদ্যোগে ফিরোজা আমুর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নলছিটি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগ’র অন্যতম উপদেষ্টা,শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আলহাজ্ব আমির হোসেন আমু’র (এমপি’র) সহধর্মিণী বেগম ফিরোজা আমুর ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নলছিটি উপজেলা আ’লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর রবিবার বিকেল ৩টা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে আয়োজিত এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। দোয়া অনুষ্ঠানে মরহুম ফিরোজা আমুর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান।
মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। দোয়া মোনাজাত অনুষ্ঠানে ফিরোজা আমুর আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয়।