• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিশু ধর্ষণকারী মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২০, ১২:৫৭ অপরাহ্ণ
শিশু ধর্ষণকারী মাদ্রাসা শিক্ষককে আটক করেছে র‌্যাব

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মোজাম্মেল হককে (৫৫) আটক করেছে র‌্যাব-৭।

রোববার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা জেলার দেবিদ্বার এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে তাকে র‌্যাব-৭ এর পক্ষ থেকে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার এসআই নাজমুল হাছান জয়
আটককৃত মাদ্রাসাশিক্ষক মোজাম্মেল হক চাম্বল সিন্ধিপাড়া এলাকার মৃত আবদুল মজিদের পুত্র।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সিন্ধিপাড়া এলাকায় ১১ বছরের একটি শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মোজাম্মেল হকের (৫৫) বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন ওই শিশুটির মা। ধর্ষণের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে র‌্যাব-৭ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করে।