রাজধানী কদমতলীর চাঁদ টেক্সটাইলের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় সাদিয়া আক্তার (আড়াই বছর) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর চাচা মো. সাহেদ মিয়া জানান, দুপুরে দিকে বাসার সামনে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। ওই সময় অজ্ঞাত দ্রুতগামী কোনো যানবাহনের চাপায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সরকারপাড়া গ্রামে। স্থানীয় সাইফুল আলমের মেয়ে সে। বর্তমানে কদমতলীর ঢাকা ম্যাস পাওয়ার হাউজিং এলাকায় শাহীন মিয়ার বাড়িতে ভাড়া থাকত।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়