বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, দপ্তর সম্পাদক অ্যাধ্যপক আসরাফুল ইসলাম সুমন, সম্মিল্লিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, সম্পাদক শহিদুল ইসলাম প্রমূখ। সভা শেষে শহীদদের আত্মার প্রতি শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।