• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালির নাপলী আওয়ামী লীগের সভাপতির বাবার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০, ১১:২৬ পূর্বাহ্ণ
ইতালির নাপলী আওয়ামী লীগের সভাপতির বাবার ইন্তেকাল

ইতালি প্রতিনিধিঃ
ইতালি নাপলী আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন নাদিম বেপারীর বাবা হাজী আঃ সামাদ বেপারী (৭৮) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ইতালির সময় মঙ্গলবার রাত ৯টা,বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ইন্তেকাল করেন। যোহরের নামাজ শেষে মাদারীপুরের নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী,সাধারণ সম্পাদক হাসান ইকবাল,নাপলী আওয়ামী লীগের সহ সভাপতি ফরহাদ সেপাই,সাধারন সম্পাদক কুদ্দুস হাওলাদার,ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন,মাদারীপুর জেলা সমিতি ইতালির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনিরসহ নাপলীর বিভিন্ন আঞ্চলিক সংগঠন নেতৃবৃন্দ।নাদীম বেপারী ইতালি থাকায় যেতে পারেনি তবে বাবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন আমিন।