বেকার এন্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলায় কমিটি ঘোষণা করা হয়। ৪ তারিখে বেকার এন্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম এবং মহাসচিব মোঃ সিরাজুল ইসলামের একটি স্বাক্ষরিত অ্যাসোসিয়েশনের অফিসিয়াল প্যাড এ কমিটি ঘোষণা করা হয়। আহবায়ক রনি বাইন রাহুল এবং সজল রায় কে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উল্লেখযোগ্য যারা রয়েছেন যুগ্ম আহ্বায়ক শেখর, মন্ডল যুগ্ম আহ্বায়ক সুমন রায়, যুগ্ম আহ্বায়ক জয় ঘরামি, সদস্য ঃ অনীক মন্ডল, সঞ্জীব মজুমদার, তাপস ওঝা, ফারিয়া নুসরাত তন্নি, পাখি গাইন। বেকার এন্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল টেকনোলজিস্ট প্রেস সেক্রেটারি রিপন সরকার পল্লব জানান আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কাছে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বেকার অ্যান্ড সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম এবং মহাসচিব মোঃ সিরাজুল ইসলাম।